পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষকের

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন এক শিক্ষক। এ দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কাম কম্পিউটার অপারেটর) মো. আফজাল (৩৩)।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের লামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আফজাল উপজেলার মোগড়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের কাশেম মিয়ার ছেলে।

আফজালের বড় ভাই মো. জামির হোসেন বলেন, আমার ভাই একজন অত্যন্ত মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। স্কুল ও পরিবারের সবাই তাকে খুব ভালোবাসতেন। পরীক্ষার দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটল। আমরা চাই দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি পেতে। সরকারের কাছে আবেদন, যেন আমাদের পরিবারের এই ক্ষতির ন্যায়বিচার হয়।

Manual2 Ad Code

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গাড়ির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর কেউ থানায় অভিযোগ দাখিল করেনি। তবে, আমরা নিজেদের তদন্ত চালিয়ে যাচ্ছি এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক জেবি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পরীক্ষা কেন্দ্র পরিদর্শন দুর্ঘটনায় শিক্ষক
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code