পরী পেলেন জন্মদিনে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: পরিকল্পনা ছিলো, নায়িকার জন্মদিনে প্রকাশ হবে গানটি। যেটাকে সিনেমার টিমের পক্ষ থেকে বার্থ-গিফট বলা চলে। কিন্তু সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় সেই পরিকল্পনা কিছুটা কাটছাঁট করা হয়। একদিন পরে অর্থাৎ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে গানটি।
গানের শিরোনাম ‘তুই কি আমায় ভালোবাসিস’। আবু রায়হান জুয়েল পরিচালিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র গান এটি। যেটার দৃশ্যে প্রেমময় রসায়নে মজেছেন সিয়াম আহমেদ ও পরীমণি।
গতকাল (২৪ অক্টোবর) পরীর জন্মদিন পার্টিতে অবশ্য গানটি প্রদর্শন করা হয়েছিলো বিশেষ উপহার হিসেবে। কিন্তু গোটা দেশ যখন ঘূর্ণিঝড়ের কবলে, তখন গান শুনবে কে! সেই বিষয়টি বিবেচনা করে অন্তর্জালে সবার জন্য গানটি প্রকাশ করা হয়নি। একদিন পিছিয়ে অবশেষে সামনে এলো সিয়াম-পরী জুটির রিল-লাইফ প্রেমের নতুন ঝলক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code