পর্যটকদের জন্য দুটি বিশেষ বাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে পর্যটকদের জন্য চালু হচ্ছে দুটি বিশেষ বাস। বাসটি পতেঙ্গা সমুদ্র সৈকত এবং ডিসি পার্ক ঘিরে চলবে। আগামী ১০ জুন বাস চলাচল সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। প্রাথমিক পর্যায়ে দুটি দ্বিতল বাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি ছাদ খোলা বাস রাখা হয়েছে।

Manual6 Ad Code

আজ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
জেলা প্রশাসক বলেন, ‘দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় এলাকা। এখানে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম নান্দনিক ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতটির জনপ্রিয়তা পর্যটকদের কাছে দিন দিন বাড়ছে। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকতে বিকাল এবং সূর্যাস্তের সময় অগণিত পর্যটকের ঢল নামে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code