পল্লী বিদ্যুতের ভৌতিক বিলের প্রতিবাদে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল, অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘নাগরিক উদ্যোগের’ সদস্যরা। বুধবার বেলা সাড়ে এগারটায় সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের আহ্বায়ক কমরেড নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কমরেড প্রভাষক রফিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট ও নাগরিক উদ্যোগের সদস্য দিবাকর সরকার পিন্টু।
বক্তারা পল্লী বিদ্যুতের ঘনঘন লোডসেডিং, মিটিার ভাড়া, ডিমান্ড চার্জ, তিন মাসের বিল একত্রে প্রদান ও বিবিধ বিলের নামে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদ জানান। এছাড়া ভবিষ্যতে প্রতি মাসের বিল প্রতি মাসে গ্রাহকের হাতে পৌছে দেয়ার দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code