পশ্চিমা বিশ্বকে আবারও আহ্বান বাইডেনের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual8 Ad Code

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখতে পশ্চিমা বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৮ অক্টোবর) জার্মানিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিভিন্ন সংকট নিয়ে আলোচনার জন্য একদিনের সফরে জার্মানি গিয়েছিলেন বাইডেন। সেখানে চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের আগে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দেন তিনি। ইউক্রেন ইস্যু নিয়ে কিছুটা বেকায়দায় আছে যুক্তরাষ্ট্র। একদিকে ইউক্রেনের সামনে অনিশ্চিত শীতকাল আর অন্যদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- এই দুইদিক সামলে হোয়াইট হাউজ নিজেদের অঙ্গীকার বজায় রাখতে বেশ হিমশিম খাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code