পশ্চিমের দেয়ালে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলার সব দেয়ালে বাংলা ছবির পোস্টার ঝুলবে, এটাই তো স্বাভাবিক ছিল। যদিও ১৯০৫ সালের বঙ্গভঙ্গের রেশ ধরে দুই বাংলার মাঝে আজও ঝুলছে শুধুই কাঁটাতার। এমন পরিস্থিতিতে বহুবার বৈঠক হয়েছে ভাষা ও সংস্কৃতির দাবি নিয়ে; অন্তত নাটক-সিনেমাটা চলুক সমানতালে। কিন্তু সেটির সুরাহা আজও হলো না। তবু রক্ষা, পূর্ব বাংলার টেলিভিশনটা পশ্চিমবঙ্গে জায়গা না পেলেও সিনেমার বিনিময় এখনও চলছে ধুঁকে ধুঁকে। সঙ্গে রয়েছে শিল্পী বিনিময় সভ্যতা।

Manual3 Ad Code

যেমন একযুগ ধরে তো টলিউড শাসন করছে ঢাকার অভিনেত্রীরাই। যার মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তার করে আছেন জয়া আহসান। শেষে যুক্ত হলেন রাফিয়াত রশিদ মিথিলা। মাঝে ফেরদৌস-শাকিব-শুভসহ আরও অনেকেই। ফলে কলকাতার দেয়ালে ঢালিউডের সিনেমা কিংবা শিল্পীর পোস্টার শোভা পাওয়া নতুন কোনও ঘটনা নয়।

Manual1 Ad Code

যদিও লোকে বলে, চলতি সপ্তাহটা টলিউডের দেয়াল এতটাই দখল করেছে ঢাকার পোস্টার, যেমনটা অতীতে দেখা যায়নি। যেমন গত ২ জুন থেকে কলকাতার মাল্টিপ্লেক্স ও দেয়াল শাসন করে চলেছে একমাত্র বাংলা ছবি ‘অর্ধাঙ্গিনী’। জানেন তো, ছবির অন্যতম চরিত্রে আছেন ঢাকার জয়া আহসান। তার সঙ্গে আছেন কলকাতার জ্যেষ্ঠ অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী। আর ছবিটি বানিয়েছেন টলিউডের প্রভাবশালী নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলী। টলিউডের বক্স অফিস বলছে, দেড় মাস ধরে ছবিটি দারুণভাবে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে। চলছে এখনও। টলিবাংলা বক্স অফিস এরমধ্যে ছবিটিকে সুপারহিট ঘোষণা করেছে। যার অর্ধেক ক্রেডিট জয়া আহসানের ঘরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code