পাইকগাছায় শিবসা নদীর বাঁধে ব্যাপক ভাঙ্গন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা সোনা বাড়ি এনপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিবসা নদীর বাঁধ আবারো ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। যেকোনো মুহুর্তে শিবসা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বুধবার সকালে আকষ্মিক এ ভাঙ্গন দেখা দেয়। গত আম্ফানে এ এলাকায় ভয়াবহ ভাঙ্গনের কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সরকারি অর্থায়ণ ও ব্যক্তিগত উদ্যোগে বিকল্প বাঁধ দেয়া হয়। যেখানে আবারো বুধবার এ ভাঙ্গন দেখা দিয়েছে বলে স্থানীয় আব্দুল্লাহ আল-মামুন জানান। পানি উন্নয়ন বোর্ডের এস.ও ফরিদ উদ্দীন জানান, হঠাৎ করে পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে প্রায় দুই ফুট পানি নদীতে বৃদ্ধি পাওয়ায় এ ভাঙ্গন দেখা দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code