পাইকগাছা হরিঢালীর প্রধান সড়কটি খালে পরিণত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

পাইকগাছা (খুলনা) :
এটা কোন খাল বা নদী নয়। সর্ব সাধারনের যাতায়তের একটা অন্যতম রাস্তা। পাকা করনের জন্য মাটি কেটে খালের আকৃতি করে মাসের পর মাস ফেলে রাখা হয়েছে। রাস্তা পারাপারের জন্য যেখানে সেখানে বাঁশ বা কাঠ দিয়ে সাকো বানানো হয়েছে। সকল প্রকার যান চলাচল বন্ধ। ফলে জন দুর্ভোগ চরমে।
প্রকাশ, রাস্তাটি খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নে অবস্থিত। উপজেলার দক্ষিন হরিঢালী থেকে গোয়ালডাঙ্গা বালিয়া খেয়াঘাট পর্যন্ত প্রধান সড়কটির মাটি কেটে খাল আকৃতি করে রাখা হয়েছে। জানা যায় রাস্তাটি পাকা করনের জন্য এ মাটি কাটা হয়।সম¯থ মাটি রাস্তার দু ধারে জমাট করে রাখা আছে। অনেক গুলো বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এদিকে অতি বর্ষার কারনে পানি জমে আছে রাস্তা জুড়ে।অত্যান্ত ব্যস্ততম সড়কের এ অবস্তার কারনে মাসের পর মাস সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। বিঘœ ঘটছে চলাচলে।স্থানীয়রা রাস্তা পারাপারে ব্যবহার করছে বাঁশ বা কাঠের সাকো। স্থানীয় ইউপি সদস্য শেখ হাববুর রহমান হবি ,বলেন ৪ কিলোমিটার রাস্তা ৩/৪ মাস ধরে মাটি খুড়ে রাখার কারণে হাজার হাজার লোক চরম দুর্ভোগে রয়েছে। স্থানীয় বাসিন্ধা রুহুল আমিন গাজী জানান,৪/৫ মাস যাবৎ মাটি কেটে রাস্তাটি খাল করে রাখার কারনে আমরা চরম দুভোগে আছি।গৃহিনী নারগিস জানায় চোট ছেলে মেয়েদের নিয়ে খুব অসুবিদার মধ্যে রয়েছি।সরু রাস্তা বা আগান বাগান দিয়ে চলতে হচ্ছে। অতি দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করে জন দুর্ভোগ লাঘবে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code