পাকিস্তানের জন্য ৩ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বড় ধরনের অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানকে অবশেষে ঋণ দিতে চূড়ান্তভাবে রাজি হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৈশ্বিক সংস্থাটি পাকিস্তানের জন্য তিন বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। খবর- রয়টার্স ও জিও নিউজ

Manual3 Ad Code

আইএমএফের পরিচালনা পর্ষদ বুধবার এই ঋণ অনুমোদন দেয়। শিগগিরই পাকিস্তানকে প্রথম ধাপে ঋণের প্রায় ১ দশমিক ২ বিলিয়ন বা ১২০ কোটি ডলার দেওয়া হবে।

ঋণের জন্য পাকিস্তান দীর্ঘদিন ধরে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল। প্রায় নয় মাস পর গত ৩০ জুন পাকিস্তানের সঙ্গে আইএমএফের প্রাথমিক চুক্তি হয়। এখন আইএমএফের পরিচালনা পর্ষদের অনুমোদনের মধ্য দিয়ে পাকিস্তানের ঋণ পাওয়া নিশ্চিত হলো।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code