পাকিস্তানের জয় উদযাপন করায় কাশ্মিরে মামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্কঃ রবিবার ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় পাকিস্তান। ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের পর ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কিছু শিক্ষার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

সেখানে দেখা যায়, তারা ভারতের পরাজয়ে উল্লাস করছে। এ সময় তাদের ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে উল্লাস করতে শোনা যায়। এ ঘটনায় জম্মু ও কাশ্মির পুলিশ শ্রীনগরের সৌরা পুলিশ স্টেশনে একটি মামলা করেছে।

Manual1 Ad Code

পুলিশের ভাষ্যমতে, শের-এ কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের আবাসিক চিকিৎসকরা পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে এবং আতশবাজি ফুটিয়ে পাকিস্তানের জয় উদযাপন করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৫ ও ৫০৫তম ধারা এবং অবৈধ কর্মকাণ্ড নিরোধ আইনের ১৩তম ধারা মোতাবেক অভিযোগ গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code