পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি হচ্ছেন আয়েশা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো নারী বিচারপতি পেতে যাচ্ছে।

৫৫ বছর বয়সি আয়েশা মালিককে গত বছর সেপ্টেম্বরেই দেশটির সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল জুডিশিয়াল কমিশন অব পাকিস্তান (জেসিপি)। তবে কমিশনের চার সদস্য তার এই পদোন্নতির পক্ষে সায় দিলেও বাকি চার সদস্য তার বিরুদ্ধে ভোট দেন।

Manual1 Ad Code

গত বৃহস্পতিবারের ভোটাভোটিতে অবশ্য আয়েশা মালিকের পক্ষেই ভোট পড়েছে বেশি। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রথম নারী বিচারপতি হওয়া থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন তিনি।

দেশটিতে বিচারকদের নিয়োগ-পদোন্নতি দেখভালে নিয়োজিত জুডিশিয়াল কমিশন।

বৃহস্পতিবার ৫৫ বছর বয়সী আয়েশা মালিককে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দেয়।

Manual1 Ad Code

১৯৪৭ সালে স্বাধীনতার পর আয়েশা মালিক প্রথম নারী বিচাপতি হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে নিয়োগ পাচ্ছেন।

Manual4 Ad Code

সে দেশের ক্ষমতাসীন দল তেহরিক-ই ইনসাফের এমপি এবং আইনসম্পর্কিত পার্লামেন্টারি কমিটির সম্পাদক মালিকা বোখারি এক টুইটে বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচাপতি হিসেবে এক মেধাবী ও খ্যাতিমান বিচারক নিয়োগ পাচ্ছেন, যা আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত।

হার্ভার্ড আইন স্কুলের স্নাতক করা আয়েশা বর্তমানে লাহোর হাইকোর্টের বিচারপতি। এর আগে বহু গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন রায় দিয়েছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code