পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১০

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী হামলায় দুই পুলিশসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩০ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে সোমবার এ হামলার ঘটনা ঘটে।

কোয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা জানান, শহরে একটি ধর্মীয় গোষ্ঠীর সমাবেশ ছিল। সমাবেশস্থলে ঢোকার মুখে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটকে দিলে মুহূর্তের মধ্যে সে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই ২ পুলিশকর্মীসহ সাতজন নিহত হয়।

 

Manual3 Ad Code

দেশটির হাসপাতালের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ পেয়েছি। আহত অবস্থায় ৩৫ জন ভর্তি হয়েছে, এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Manual2 Ad Code

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

Manual5 Ad Code

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে এক অনুষ্ঠানে বলেন, আমি আপনাদের বলতে পারি যে, জঙ্গিদের কাছে পাকিস্তান আর নিরাপদ ঘাঁটি নয়। অতীতে যাই ঘটুক না কেন, আমরা আফগানিস্তানে শান্তি চাই। স্কাই নিউজ, ডন ও এএফপি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code