পাকিস্থানের মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual5 Ad Code

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। রেকর্ড জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। আজ রোববার ১৩ এপ্রিল পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে নিগার সুলতানার দল।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারায় থাইল্যান্ড নারী দলকে। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় টাইগ্রেসদের। এ ছাড়া থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বহু রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ। নিজেদের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং দলের দুই স্পিনার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন।

Manual8 Ad Code

টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ফারজানা হক ৫৩ ও শারমিন আকতার ৯৪ রানে অপরাজিত থাকেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৮০ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন নিগার।

Manual4 Ad Code

এরপর বল হাতে থাইল্যান্ডকে ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ বোলাররা। ফাহিমা খাতুন ২১ রানে এবং জান্নাতুল ফেদৌস ৭ রান খরচায় নেন ৫ উইকেট নেন। নারী ওয়ানডেতে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম।

দারুণ জয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে খুশি বাংলাদেশ দলনেতা নিগার। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি, দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব আমরা।’

বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হারে তারা। প্রথমে ব্যাট করে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সব উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা। ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পাকিস্থান আয়ারল্যান্ড বাংলাদেশ
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code