পাখির জন্য অন্যরকম ভালোবাসা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: নওগাঁর পশ্চিমে খাজুর ইউনিয়নে অবস্থিত আলিদেওনা গ্রাম। এখানে সরু রাস্তার দুই ধারের গাছে গাছে টানানো আছে বিভিন্ন পাখির আদলের সাইনবোর্ড। এগুলোতে পাখি শিকার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা রয়েছে। যেমন ‘পাখি শিকার করবেন না’, ‘পাখি মারবেন না’, ‘পাখিরাও আমাদের মতো বাঁচতে চায়’, ‘পাখি এ সমাজের পরম বন্ধু, তাদের আগলে রাখতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে’ ইত্যাদি।

Manual3 Ad Code

আলিদেওনা গ্রামে বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখির বাস। এর মধ্যে উল্লেখযোগ্য হরেক রকম বক, শামুকখোল, রাতচোরা, সারস, মাছরাঙা, পানকৌড়ি ও বিভিন্ন প্রজতির ঘুঘুসহ নাম না জানা অনেক পাখি। গ্রামের আনাচে-কানাচে বাঁশে ও গাছে সারাক্ষণ পাখির কলতান শোনা যায়। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর। এজন্য আলিদেওনা গ্রামের নাম হয়ে গেছে পাখি গ্রাম! এখানে এলে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা। বাচ্চা ওঠানোর মৌসুমে শামুকখোল ও বকের নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

Manual8 Ad Code

স্থানীয়রা আলিদেওনা গ্রামকে পাখি শিকার মুক্ত এলাকায় রূপান্তর করেছেন। তাদের উদ্যোগে গড়ে তোলা হয়েছে নিরাপদ আবাসস্থল। পাখি শিকার রোধে নানান উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। ফলে সারাবছরই হাজার হাজার পাখির সমাগম থাকে। তাদের যত্নে দায়িত্ব পালন করেন সবাই।

Manual4 Ad Code

পাখি সংরক্ষণে গ্রামের মানুষদের এককাতারে এনেছেন নির্মল বর্মণ। তিনি আলিদেওনা পাখি সংরক্ষণ কমিটির সভাপতি। তার কথায়, ‘আলিদেওনা গ্রামবাসীর ভালোবাসার সুবাদে এখানে পাখিদের আবাসভূমি গড়ে উঠেছে। প্রাকৃতিক দুর্যোগে বা অন্য কোনও কারণে পড়ে যাওয়া বাচ্চাগুলোকে গ্রামবাসী যত্নের সঙ্গে মা পাখিদের বাসায় পৌঁছে দেন তারা।

জেলার সর্ববৃহৎ পাখিকলোনি আলিদেওনাকে সরকারিভাবে পাখির অভয়ারণ্য ঘোষণার পাশাপাশি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান আলিদেওনা পাখি সংরক্ষণ কমিটির সভাপতির মতো স্থানীয় পাখিপ্রেমী, সমাজসেবী ও পরিবেশবিদরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code