পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দিয়েছেন যে, পানামা খাল ও গ্রিনল্যান্ড কিনতে সামরিক বা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি তিনি অগ্রাহ্য করবেন না। কানাডাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য করারও প্রস্তাব দিয়েছেন তিনি।

Manual5 Ad Code

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে ফ্লোরিডায় নিজের রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য পানামা খাল ও গ্রিনল্যান্ড প্রয়োজন।

তবে তিনি এই দুটি অঞ্চলের দখল নিতে সামরিক বা অর্থনৈতিক পন্থা গ্রহণের নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার সম্প্রসারণবাদী পরিকল্পনায় কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। তিনি অভিযোগ করেন, কানাডার সঙ্গে বাণিজ্য এবং সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্র কোনও সুবিধা পাচ্ছে না। কানাডার সঙ্গে সীমান্তকে তিনি কৃত্রিমভাবে আঁকা রেখে হিসেবে আখ্যায়িত করেন।

Manual4 Ad Code

এদিকে ডেনমার্ককে গ্রিনল্যান্ড বিক্রিতে বাধ্য করতে ট্রাম্প আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পের এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

Manual2 Ad Code

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ট্রাম্পের মন্তব্য কানাডার শক্তি ও সার্বভৌমত্বের প্রতি চরম অজ্ঞতার প্রকাশ। আমরা কখনোই হুমকির মুখে মাথা নত করব না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code