পারস্য উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আল-আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী এলিট রেভুল্যুশনারি গার্ড। মঙ্গলবার রাতে ইরাকের সামরিক বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়। হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

Manual6 Ad Code

মঙ্গলবার রাতে ইরাকের ওই বিমান ঘাঁটিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এদিকে ইরাকের ওই মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের হামলার জন্য প্রস্তুত ছিল মার্কিন সেনারা। ফলে ক্ষেপণাস্ত্র হামলার পরও কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code