পারস্য উপসাগরে রণতরী রাখার ঘোষণা আমরিকার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন রণতরী দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবিলায় এটি আগের অবস্থানেই থাকবে। রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২০ সালের নভেম্বর থেকে পারস্য উপসাগরে টহল দিয়ে আসছে মার্কিন রণতরী ইউএসএস নিমিটজ। তবে গত ৩১ ডিসেম্বর এক বিবৃতিতে এটিকে দেশে ফেরানোর নির্দেশ দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলার। তবে রবিবার পেন্টাগনের দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই সিদ্ধান্ত বদল করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code