পিএসজির বিশেষ সম্মাননা, ৫ ফুটবলারের ৩ জনই আর্জেন্টিনার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার শিরোপা জেতা পাঁচ ফুটবলারকে বিশেষ সম্মাননা দিয়েছে পিএসজি।

অর্থাৎ সম্মাননা পাওয়া পাঁচ ফুটবলারের তিনজনই আর্জেন্টিনার।

২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতার পেছনে বড় ভূমিকা ছিল মেসির।

আসরে সবচেয়ে বেশি চারটি গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আসরের সর্বোচ্চ পাঁচটি গোল। প্রত্যাশিতভাবেই আসরের গোল্ডেন বল ও গোল্ডেন বুটের পুরস্কার যায় মেসির দখলে। সম্প্রতি তিনি বার্সেলোনা ছেড়ে নাম লিখিয়েছেন পিএসজিতে।

Manual3 Ad Code

এদিকে কোপার পুরো আসরে মেসি আলো ছড়ালেও ফাইনালের নায়ক ডি মারিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিখ্যাত মারাকান স্টেডিয়ামের ওই ফাইনালে জয়সূচক ও একমাত্র গোলটি করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগই পাননি ডি মারিয়া। বেশিরভাগ ম্যাচেই সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। তবে কয়েকটি ম্যাচে শেষের দিকে বদলি হিসেবে নেমে দুর্দান্ত খেলেছেন ডি মারিয়া।

আর পুরো আসরেই আলবিসেলেস্তেদের রক্ষণ সামলাতে দারুণ ভূমিকা রাখেন পারেদেস। তিনি যে প্রাচীর তৈরি করেছিলেন তা ভেদ করে প্রতিপক্ষ আর্জেন্টিনার ডি-বক্সে তেমন সুবিধা করতে পারেনি।

Manual7 Ad Code

অন্যদিকে ইউরো কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইতালি দলের গোলরক্ষক দোন্নারুমা। ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা জয়ের নায়ক ছিলেন এই তরুণ গোলরক্ষক।

Manual7 Ad Code

তথ্যসূত্র: গোল ডট কম

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code