পিএসসিতে ফেল করার কথা শুনে শিশুর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) :
আলমডাঙ্গা হারদী কাঠাভাঙ্গায় পিএসসিতে ফেল করার কথা শুনে ১২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।গত ৩১ ডিসেম্বর কাঠাভাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে রাজীব (১২) পরিক্ষার ফলাফল জানতে বাড়ী থেকে বের হয়ে বন্ধুদের সাথে দেখা হলে,তার বন্ধুরা রাজীবকে ইয়ার্কির ছলে বলেছিল তুইতো ফেল করেছিস।রাজীব ফেল করার কথা শুনে অভিমান করে বাড়ী ফিরে যায়,এবং একটা সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরে নি,রাত পর্যন্ত বাড়ী না ফিরলে তার মা, বাবা পরিবারের লোকজন গ্ররামে সব জায়গায় খোজাখুজি করে,পরে মাইকিং করেছে, কিন্ত রাজীব বাড়ী ফেরেনি,গতকাল সকালের দিকে কাঠাভাঙ্গা গ্রামের কামাল উদ্দিন তার পান বরজে গেলে তার পান বরজের বেড়ার আড়ার সাথে গালায় তার দিয়ে ঝুলে আত্বহত্যা করেছে।সে তাৎক্ষনিক গ্রামের লোকজনকে খবর দিলে তারা দুর্লভপুর ফাঁড়ি ইনচার্জ এসআই জামালকে খবর দিলে সে ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে।খবর পেয়ে রাজীবের পরিবারের লোকজন এসে দেখে লাশটি রাজীবের।রাজীবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।তার পিতা,মাতার  কান্নায় এলাকার বাসাশ ভারি হয়ে ওঠে।খবর পেয়ে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।গ্রামের লোকজন সকলে ওসির কাছে লিখিত দিলে রাজীবের ময়না তদন্ত না করে দাফন সম্পন্ন করে।উল্লেখ্য রাজীব পিএসসি পরিক্ষায় উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করেছে।বন্ধুদের ভুল তথ্যের কারনে অকালে প্রান দিতে হল রাজীবকে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code