পুতিনের সাহায্য চাইলো শ্রীলঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:জ্বালানি তেল আমদানির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চেয়েছে অর্থ সংকটে ভোগা শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে বলেছেন, পুতিনের সঙ্গে তার ‘খুবই গঠনমূলক’ আলোচনা হয়েছে। এর আগে দেশটির জ্বালানি মন্ত্রী সতর্ক করে বলেছেন, শিগগিরই শ্রীলঙ্কায় পেট্রোল ফুরিয়ে যাবে। ১৯৪৮ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বুধবার রাজধানী কলম্বোয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

Manual3 Ad Code

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে রুশ নেতার সঙ্গে তার আলোচনার প্রতি ইঙ্গিত করে এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি জ্বালানি আমদানির জন্য ঋণ সহায়তার প্রস্তাবের অনুরোধ করেছি’। তিনি আরও জানান, মস্কো-কলম্বো ফ্লাইট চালু করতে তিনি প্রেসিডেন্ট পুতিনকে ‘বিনীতভাবে’ অনুরোধ করেছেন। পাওনা পরিশোধের বিতর্কে গত মাসে শ্রীলঙ্কার একটি আদালত স্বল্প সময়ের জন্য রাশিয়ার পতাকাবাহী একটি প্লেন আটকের পর এই ফ্লাইট বাতিল করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code