পুর্নিমার জোয়ারে ১০টি গ্রাম প্লাবিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

হাতিয়ায় প্রতিনিধি :
পুর্নিমার জোয়ারে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ৩টি ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার দুপরের জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার সূখচর, নলচিরা ও চরঈশ্বর ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়।
জানাযায়, ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ মেরামত না করায় এসব এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে সহজে প্লাবিত হয়। এতে সূখচর ইউনিয়নের চরআমান উল্যা, বৌবাজার, চেয়ারম্যান বাজার। নলচিরা ইউনিয়নের তুপানিয়া, নলচিরা ঘাট এলাকা। চরঈশ্বর ইউনিয়নের তালুদার গ্রাম মাইজচা মার্কেট এলাকা প্লাবিত হয়। এসব এলাকার প্রায় ১০ সহশ্রাধীক মানুষ পানি বন্ধি হয়ে পড়ে।
দুপরের পর থেকে শুর হওয়া জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ী ডুবে যায়। নলচিরা ঘাটের প্রায় ২০টি দোকান ঘর ¯্রােতের টানে পানিতে ভেসে যায়। জোয়ারের পানিতে অনেকের বাড়ীর পুকুরের মাছ চলে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, বেঁড়ীবাদ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে একাধিকবার যোগাযোগ করে কোন ফল পাওয়া যায়নি। এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেরামতে ব্যবস্থা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code