পুলিশ নয়, বিএনপিই নিজেদের কার্যালয়ে তালা ঝুলিয়েছে: ডিএমপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

বিএনপি চাইলে তাঁদের কার্যালয়ে কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আজ মঙ্গলবার সকালে বিএনপির অবরোধে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Manual5 Ad Code

ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপি চাইলে তাঁদের কার্যালয়ে সকল কার্যক্রম চালাতে পারবে। আমাদের কোনো বাঁধা নেই।’

Manual5 Ad Code

বিএনপির কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে। নির্বাচন একদিকে ঘনিয়ে আসছে আরেকদিকে বিএনপির প্রধান কার্যালয়ে তালা ঝুলছে এটি কতটা যুক্তিসঙ্গত—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির কার্যালয়ে তাঁরা নিজেরাই তালা ঝুলিয়ে রেখেছে। আপনারা জানেন, সেখানে ১২ মাস পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকে। আমরা এরই ধারাবাহিকতায় সেখানে পুলিশের পাহারা রেখেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code