পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রবিবার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে রবিবার (২৩ জানুয়ারি) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। প্রথম দিন সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

Manual7 Ad Code

পাঁচ দিনব্যাপী এবারের পুলিশ সপ্তাহে ২০২০ এবং ২০২১ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ২৩০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে। এর মধ্যে র‌্যাবের ৩৫ জন সদস্য পদক পাচ্ছেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ৭২ ঘণ্টার করোনা সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেডে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ায় এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসঙ্গে দেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

পুলিশের একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে দরবারে উত্থাপিত অনেক দাবি এখনো বাস্তবায়িত হয়নি। এবারও দরবার হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

সেখানে কারো প্রশ্ন করার সুযোগ থাকছে না। তাই গত কয়েক বছরে পুলিশের বিশেষ অর্জন ছাড়াও কিছু বিশেষ দাবিদাওয়া সরাসরি উপস্থাপনের জন্য পুলিশ সপ্তাহের পর প্রধানমন্ত্রীর কাছ থেকে আলাদা সময় চাওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code