পোরশায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
কালাইবাড়ি শেখ রাসেল স্মৃতি সংঘের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁর পোরশায় ২০১৮-২০১৯ সালের জেএসসি/জেডিসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ৮৮জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকবাল মঙ্গলবার বিকালে নিতপুর শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট সংঘের স্থানীয় প্রতিষ্ঠাতা শিশ মোহাম্মদ। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম। এর পূর্বে জিপিএ-৫প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে সংস্থাটির পক্ষ থেকে ক্রেস্ট, মেডেল ও স্মরনিকা বই প্রদান করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কমৃকর্তা ওয়াজেদ আলী মৃধা, থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, নিতপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম আখতার, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code