পোলিশ সেনাবাহিনীর আধুনিকায়নে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সেনাবাহিনী আধুনিকায়নে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ডকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর বিবৃতিতে জানিয়েছে, ‘পোল্যান্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ মিত্র। সামরিক জোট ন্যাটোর পূর্বপ্রান্তের দেশটির সামগ্রিক নিরাপত্তা জরুরি।’

Manual3 Ad Code

পোল্যান্ডে থাকা সোভিয়েত সময়কার পুরনো সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ ইউক্রেনে হস্তান্তর করতে চায়। ফলে দেশটি এখন অত্যাধুনিক প্রযুক্তির বিমান ও ট্যাংক কিনতে আগ্রহী দেশটি।

পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশের দীর্ঘ সীমান্ত আছে। যা নিয়ে ন্যাটো ও ইইউ’র মাথাব্যথার কারণ। এমন বাস্তবতায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিবেশী ইউক্রেনকে সাহায্য করার ক্ষেত্রে পোল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দেশটির মাধ্যমে আন্তর্জাতিক সাহায্য কিয়েভে ঢুকছে। ফলে প্রতিরক্ষায় খরচ বাড়াতে হয়েছে তাদের।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code