প্যারিসে ‘ফ্রাঙ্কো-বাংলা স্কুলের’ নতুন অফিস উদ্বোধন

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : ফ্রান্সে ফরাসি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফ্রাঙ্কো-বাংলা স্কুলের’ নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেলে প্যারিসের উপকণ্ঠ মেট্টো হোস এলাকায় সুবিশাল পরিসরে এ প্রতিষ্ঠানের নতুন অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কীভাবে দ্রুততম সময়ে ফরাসি ভাষা আয়ত্তে আনা যায় সে বিষয়ে দীর্ঘদিন গবেষণার মাধ্যমে এ স্কুল প্রতিষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বর্ণিল আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প-সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারাসহ কমিউনিটির সুধীজনেরা উপস্থিত ছিলেন। শাফিউল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রাঙ্কো-বাংলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আমীর।

Manual6 Ad Code

আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন এম সি ইনস্টিটিউটের অধ্যক্ষ বদরুল বির হারুন, খ্যাতিমান পুথিশিল্পী কাব্য কামরুল, কবি ও সাহিত্যিক লোকমান আহম্মদ আপন, ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমু, সাংবাদিক সাবুল আহমদ, ইয়াছির আরাফাত খোকনসহ অনেকে।

স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, ফ্রান্সে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা। ধারণা করা হচ্ছে সংখ্যাটি লাখের কাছাকাছি। ফ্রান্সে এসেই বাংলাদেশিরা বাস্তবতার কারণেই কাজের সন্ধানে নেমে পড়ে। তাদের ভাষাটা আর শেখা হয় না। ফলে শুধু ভাষা না জানার কারণে অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কেবল যারা ভাষাটা শুরু থেকেই আয়ত্তে আনতে পেরেছে, তাই ভালো চাকরি ও ব্যবসার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্য হলো স্বল্প সময়ে অল্প জেনেই কীভাবে ফ্রাঞ্চ ভাষা আয়ত্তে আনা যায় তার ওপর আমরা বেশি জোর দিই। স্কুলের পাশাপাশি আমাদের এখানে প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদান, ড্রাইভিং প্রশিক্ষণ ও গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া কোর্সসহ বিভিন্ন সেবা চালু রয়েছে।

Manual8 Ad Code

উপস্থিত বক্তারা বলেন, প্যারিসে এ প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি কোর্সগুলো খুব জনপ্রিয়। প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্সের স্থায়ী রেসিডেন্ট কার্ড অর্জনে এই স্বল্পমেয়াদি কোর্স অনেক সহায়ক ভূমিকা পালন করছে। এছাড়াও ফরাসি মূল সমাজের সঙ্গে প্রবাসীদের সেতু বন্ধন করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

Manual8 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code