প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যে ১২ কাজ করবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : ক্রমশ পরিবেশে তাপমাত্রা বাড়ছে। এদিকে সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি। দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, পুড়ছে পথঘাট। গত কয়েক দিনের তাপে তেতে উঠেছে মাঠ-ঘাট, প্রান্তর। এ সময় অনেকেরই শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। হিট স্ট্রোকেও আক্রান্ত হন অনেকে। এই অবস্থায় নিজেকে সুস্থ রাখতে কী করবেন আর কী করবেন না—

গরমের দিনে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত অফিসের মধ্যে বা ছায়ায় কাজ করুন। শরীরিক অসুবিধা হচ্ছে, এমন সব কাজ এই সময় এড়িয়ে চলুন। অন্য দিকে দুপুরে পর্দা দিয়ে রোদ আটকানো এবং রাতে জানলা খুলে দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোনো ব্যক্তি গরমে অসুস্থ বা হিট স্ট্রোক হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ তাকে ছায়ায় শুইয়ে রাখুন। ভিজে রুমাল, গামছা বা কাপড় দিয়ে চোখ মুখ মুছিয়ে দিন। প্রয়োজনে শরীরের তাপমাত্রা কমাতে শরীরে ও মাথায় পানি দিন।

প্রচণ্ড রোদে ঘরে-বাইরে যে নিয়মগুলো মনে চলা জরুরি—

Manual5 Ad Code

১. দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করুন।

২. পারলে ওআরএস বা ডাবের পানি, ঘোল, লবণ-চিনি পানি খান।

৩. পানিশূন্যতা থেকে বাঁচতে, তৃষ্ণা না পেলেও পানি পান করুন।

Manual8 Ad Code

৪. বাইরে থাকলে মাথা, ঘাড়ে, মুখে ভেজা কাপড় ব্যবহার করুন।

৫. রোদে গেলে ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করুন।

Manual3 Ad Code

৬. দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত রোদ এড়িয়ে ছায়ায় থাকুন।

Manual5 Ad Code

৭. ঠান্ডা পানিতে গোসল করুন।

৮. গরমে খাবার দ্রুত পচে যায়। তাই বাইরের খোলা খাবার, কাটা ফল খাবেন না।

৯. আঁটোসাঁটো পোশাক না পরে ঢিলেঢালা সুতির পোশাক পরুন।

১০. হাই প্রোটিন, তেলেভাজা, ফাস্ট ফুড ও যে কোনো রকম রঙিন পানি এড়িয়ে চলুন।

১১. ঘাম হচ্ছে না, সঙ্গে শরীরের তাপমাত্রা বাড়ছে বা অন্য কোনো রকম অস্বস্তি বোধ করলে নিজে থেকে ওষুধ খাবেন না।

১২. হিট-স্ট্রোকের সঙ্কেত অর্থাৎ পানিশূন্যতা এবং তারপর হাত-পা টান ধরে অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র : আনন্দবাজার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code