প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। ইতোমধ্যে, মেলায় অংশগ্রহণে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া শুরু হয়েছে।

Manual1 Ad Code

আগামী ৭ জানুয়ারি শনিবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরোর অফিস ভবনে এই মেলা বসবে। আগ্রহী বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি চাকরিপ্রার্থীরা সিভি বা জীবনবৃত্তান্ত দিতে পারবেন এই লিংকের মাধ্যমে: ( https://emporia.bcc.gov.bd/jobportal/job-fair )।
ইতোমধ্যে, প্রায় ৪০০টি সিভি জমা পড়েছে। এদের মধ্যে যাদের তথ্য প্রযুক্তির দক্ষতা রয়েছে, তাদের বাছাই করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code