প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রাসিক মেয়র

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

সংবাদদাতা রাজশাহী :: মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মো. আতিকুল ইসলাম মন্ত্রীর এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধাপ্রাপ্ত হবেন। এটি অবিলম্বে কার্যকর হবে।

Manual8 Ad Code

এদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র খায়রুজ্জামান লিটন।

Manual4 Ad Code

২০১৮ সালের ৩০ জুলাই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে তিনি ২০০৮ সালে প্রথম রাসিকের মেয়র নির্বাচিত হন। সে সময় তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code