প্রতিরোধহীন হলে প্রত্যেক ৪ দিনে করোনা দ্বিগুণ সক্রিয় হয়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনায় শুধু ইউরোপ নয় বিশ্বের সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশগুলোর তালিকায় একেবারে প্রথম সারিতে আছে যুক্তরাজ্য। মৃত্যু ও আক্রান্তের দিক থেকে বিশ্বের শীর্ষ চারে অবস্থান করছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত সরকারি হিসেবে যুক্তরাজ্যে ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২ লাখ ৯০ হাজারেরও বেশি। করোনার সূত্রপাতের পর একে ঠেকাতে ২৩ মার্চ প্রথম লকডাউনে যায় যুক্তরাজ্য। কিন্তু, এর এক সপ্তাহ আগে যদি ওই লকডাউন কার্যকর করা হতো, তাহলে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা অর্ধেক থাকতো বলে দাবি করেছেন সরকারের সাবেক উপদেষ্টা, লন্ডন ইমপেরিয়াল কলেজের অধ্যাপক নিল ফার্গুসন। ফার্গুসন করোনা পরিস্থিতিতেও যুক্তরাজ্য সরকারকে জরুরি সব পরামর্শ দিয়ে চলেছেন। যাদের বিশেষ পরামর্শে যুক্তরাজ্য লকডাউনে যায়, প্রফেসর নিল ফার্গুসন তাদের অন্যতম প্রধান। করোনা ও লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিরোধে কঠোর পদক্ষেপ না নিলে প্রত্যেক ৩ থেকে ৪ দিনের মধ্যে করোনা আগের চেয়ে দ্বিগুণ মাত্রায় সক্রিয় হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code