প্রধানমন্ত্রী’র সফরের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপি’র বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual1 Ad Code

কপ-২৬ সম্মেলনে যোগ দিতে গ্লাসগো সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি কর্মীরা।

Manual1 Ad Code

প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে দেখা যায়। সোস্যাল মিডিয়ায় দেখা যায়, নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং হাতে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী নানা প্লেকার্ড ও ব্যানার। বিক্ষোভে অংশ নিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত নেতাকর্মী জড়ো হন গ্লাসগোতে। যুক্তরাজ্য বিএনপি, যুবদল, সেচ্ছসেবক দল যুক্তরাজ্য জাসাস ও মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান ও আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি গোলাম রাব্বানী, গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারভেজ মল্লিক, মুজিবুর রহমান মুজিব ও সেলিম আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।

Manual1 Ad Code

 

লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য সেচ্ছা সেবক দলের সভাপতি নাসির উদ্দিন সাহিন, সাধারণ সম্পাদকআবুল হোসেন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজল হোসেন, যুক্তরাজ্য সেচ্ছাসেক দলনেতা মো: সোহেল মিয়া, ফেরদৌস, রানা, জিয়া, ওয়াসিম, শোভন, সুহেল, জামিল, শিমু, রুহেল, কামাল, আবুল হোসাইন, আলীম আল রাজি, এমডি বেলাল হোসেন পাশা, হারুন রশিদ, কামল মিয়া, আজিম উদ্দিন, অলি আহমেদ, জাকারিয়া হোসেন, আলা উদ্দিন হোসেন প্রমূখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code