প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, নৌকা মার্কায় ভোট না দিলে বাংলাদেশ অতীতের মতো আবারও জঙ্গি ও সন্ত্রাসবাদীদের আস্তানায় পরিণত হবে। বিরোধীরা ক্ষমতায় এলে দেশের অবস্থা হবে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানের মতো।

Manual4 Ad Code

রবিবার (১৩ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

পরিবেশমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ধর্মের উন্নয়নে কাজ করছে, মাদ্রাসায় অবকাঠামো নির্মাণ করছে, মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়িয়েছে। বিরোধীরা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগ কখনও ধর্ম নিয়ে রাজনীতি করে না।’

তিনি বলেন, ‘যদি দেশের উন্নতির দরকার হয়, স্কুলের দরকার হয়, মাদ্রাসার দরকার হয়– সবকিছু করে দেবে শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের মতো শিক্ষার মানের উন্নয়নেও কাজ করছে সরকার। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।’ মন্ত্রী এ সময় স্কুল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ফ্লাড সেল্টার ও সীমানা প্রাচীর নির্মাণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Manual1 Ad Code

পরে বড়লেখা উপজেলায় কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ সংরক্ষণাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code