’প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন’, বিবিসি বাংলাকে নাহিদ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

জাতীয় ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে নাহিদ ইসলাম বলেছেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি… যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ-অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার…..। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে।
আমিতো এভাবে কাজ করতে পারবে না। তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।’

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন, ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ তিনি।
পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবের বিষয়ে নাহিদ বলেন, ‘এখন ওনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায়…. সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন?’। ডেস্ক জেবি

 

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ’প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন’
  • বিবিসি বাংলাকে নাহিদ
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code