প্রবাসীকে বিয়ে করেছেন ‘অন্তর জ্বালা’খ্যাত নায়ক জায়েদ খান,গুঞ্জন নিয়ে বিব্রত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক

Manual8 Ad Code

ঢাকাই সিনেমা জগতের আলোচিত অভিনেতা জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাতেই আবার গুঞ্জন উঠেছে―যুক্তরাষ্ট্রে এক প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন অভিনেতা জায়েদ খান। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ অভিনেতার। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। গত ২৯ এপ্রিল সামাজিক মাধ্যমে ‘অন্তর জ্বালা’খ্যাত অভিনেতা জায়েদ খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

ঢালিউড অভিনেতা জায়েদ খান ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মধ্য দিয়ে রুপালিপর্দায় অভিষেক হয়। এরপর একে একে অভিনয় করেন প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করব তোমার সাথে, দাবাংসহ আরও অনেক সিনেমায়।

তবে অনেকে দাবি করছেন জায়েদ খান প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন, আবার কেউ বলছেন, এক চিত্রনায়িকাকেই ঘরনি করেছেন। অনেকেই তাকে অভিনন্দন ও শুভকামনাও জানিয়েছেন। এ নিয়েই উত্তাল হয়ে উঠে সামাজিক মাধ্যম। এর আগেও কয়েকবার তার বিয়ের খবর ছড়িয়েছিল। পরে জানা গেছে— বিয়ে করেননি। এ কারণে এবারও বিয়ের খবর ছড়াতেই প্রশ্ন উঠে— আসলে কোনটি সত্য ঘটনা, সত্যিই কি বিয়ে করেছেন জায়েদ খান?

Manual2 Ad Code

‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খেতাব পাওয়া অভিনেতা জায়েদ খান এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, আমি নিজেও ফেসবুকে দেখেছি। আমি নাকি বিয়ে করেছি। স্ত্রীসহ দুবাই হানিমুন করব, এমন স্ট্যাটাস দেখছি। তিনি বলেন, আসলে আমি তো বিয়েই করিনি। এখানে আসার পর কিছু নতুন প্রজেক্টের কাজ করছি। পাশাপাশি নিজেকে সময় দিচ্ছি।
বিয়ের এমন খবরে বিব্রতও হয়েছেন জায়েদ খান। তিনি বলেন, বিব্রতও হয়েছি, আবার হাসিও পাচ্ছে। কারণ আমাকে নিয়ে তো লিখলে মুহূর্তেই অনেক কিছু ভাইরাল হয়। এ জন্য হয়তো আমাকে নিয়ে লিখছে। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • প্রবাসী জায়েদ খানগুঞ্জন
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code