প্রাচীনতম একটি মসজিদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ধর্ম: ইরাকের মসুল শহরের বিখ্যাত আল নুরি মসজিদটি আইএসআইএসের সদস্যরা ২০১৭ সালে ধ্বংস করে দেয়। এরপর মসজিদটি আবার পুনরায় নির্মাণ করার কাজ হাতে নিয়ে ইরাকি সরকার ও ইউনেস্কো। এই নির্মাণ কাজে সহায়তা করছে আরব আমিরাত।  ১২০০ শতকে নির্মিত মসজিদটি পুনঃনির্মাণ করতে গিয়ে মসজিদের নিচেই আরেকটি পুরনো মসজিদের খোঁজ পেয়েছেন নির্মাণকারীরা। ধ্বংসপ্রাপ্ত হওয়া মসজিদটির ধ্বংসাবশেষ অপসারণ করতে নিচ থেকে এটি খোঁড়া হচ্ছিল। তখনই মাটির নিচে পাওয়া যায় প্রাচীন মসজিদটি। মসুলের প্রত্নতত্ত্ববিদ খায়রেদ্দিন নাসের যিনি মসজিদটি নির্মাণকাজের সঙ্গে জড়িত আছেন তিনি গণমাধ্যম এএফপিকে জানিয়েছেন, খোঁড়ার সময় মাটির নিচে নামাজের একটি বড় ঘর ও ওযুর চারটি ছোট ঘর আবিষ্কার করেন তারা। ঘরগুলো প্রাচীন যুগের টাইলস দিয়ে বাঁধানো ছিল।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code