প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের ২৪ ঘণ্টা পর গ্রেপ্তার দেখানো হলো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

গতকাল প্রিয়াঙ্কার পাশাপাশি উত্তর প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় কুমার লাল্লু, কংগ্রেস নেতা দিপেনদার সিং হুদা ও দ্বীপক সিংকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হারগাঁও থানার পুলিশ কর্মকর্তা ব্রিজেশ কুমার ত্রিপাঠি বলেন, মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত সোমবার লাখিমপুর খেরিতে যাওয়ার পথে ভোররাত সাড়ে চারটায় প্রিয়াঙ্কা গান্ধীকে থামানো হয়। লাখিমপুর খেরিতে ১৪৪ ধারা জারি ছিল। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে প্রিয়াঙ্কা কথা শোনেননি। এর জেরে তাঁকে আটক করে একটি গেস্টহাউসে রাখা হয়।

Manual4 Ad Code

প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার দেখানোর পর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্রিজেশ কুমার ত্রিপাঠি।

Manual1 Ad Code

এ দিকে গতকালই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেন প্রিয়াঙ্কা গান্ধী। সেটিতে একটি গাড়ি বিক্ষোভকারীদের ওপর দিয়ে চালিয়ে নিয়ে যেতে দেখা যায়। মোদি এই ভিডিওটি দেখেছেন কি না—এমন প্রশ্ন রাখেন কংগ্রেসের এই নেত্রী।

ভিডিওতে মোদিকে প্রিয়াঙ্কা বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে, আপনার একজন মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে দিয়ে যাচ্ছেন। আপনি ভিডিওটি দেখেন, আর দেশবাসীকে জবাব দেন, কেন ওই মন্ত্রীকে বরখাস্ত করা হলো না, কেন তাঁর ছেলেকে এখনো গ্রেপ্তার করা হলো না। আপনি আমাকে কোনো মামলা ছাড়াই এভাবে আটক করে রেখেছেন। আমি জানতে চাই, ওই লোকটি কেন এখনো মুক্ত রয়েছেন।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code