প্রেম’স কালেকশনের ‘এক্সক্লুসিভ সামার ফ্যাশন শো

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

প্রকৃতিতে গরম হাওয়া বইতে শুরু করেছে। পুরোপুরি গরম পড়ার আগেই গরমের আরামদায়ক পোশাকের এক বিশেষ ফ্যাশন শো’র আয়োজন করেছিল উপমহাদেশের অভিজাত ফ্যাশন হাউজ প্রেমস কালেকশন্স। রাজধানীর গুলশান ক্লাবে শুক্রবার রাত সাড়ে আটটায় নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের ৭ম বর্ষপূর্তিতে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ পাঠক এবং পাঠিকাদের অংশগ্রহণে এই মনোজ্ঞ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

পুরো ফ্যাশন শো মোট ৫টি কিউতে নানা ধরনের পোশাক তুলে ধরেন ব্রডকাস্টার স্টপাররা। এতে প্রেমস কালেকশনের এক্সক্লুসিভ গাউন, গরমের আরামদায়ক পাঞ্জাবি, এক্সক্লুসিভ সেলওয়ার কামিজ, থ্রিপিস, যুগল ম্যাচিং আনারকলি, এছাড়াও বৈশাখের নরম সুতি কাপড়ে আবহমান বাংলার নানা রূপ ও বৈচিত্র তুলে ধরেন নিউজ ব্রডকাস্টার জাবেদ কারদার, আতিক, আসাদ, রাজ, পলাশ, রাজিউর রহমান, রোমানা, মনি, হ্যাপী, চামেলী, কনক, শীলা, নাজনীন, তাবাস্সুম, সিফাত, ইশিকা ও পলি।

Manual2 Ad Code

ফ্যাশন শো’র এক পর্যায়ে প্রেমস কালেকশনের ডিরেক্টর এবং প্রধান ডিজাইনার প্রেম বম্বানি শুভেচ্ছা বলেন, প্রেমস কালেকশন আমার স্বপ্নের প্রতিষ্ঠান। বাংলাদেশের আবহাওয়া এবং আপনাদের চাহিদার কথা মাথায় রেখে চলতি গরমে উজ্জ্ল রংকে প্রাধান্য দিয়ে ভারতীয় উপমহাদেশের বাছাইকরা আরামদায়ক সব পোশাকই নিয়ে এসেছি প্রেমস কালেকশনে। এর মধ্যে বৈশাখের এক্সক্লুসিভ কালেকশন অন্যতম। ‘পদ্মাবত’ সিনেমার ওয়্যারড্রব কপিরাইট প্রেমস কালেকশনের। আগামী সপ্তাহ থেকে বাংলাদেশি ক্রেতাদের জন্য পদ্মাবত সিনেমায় ব্যবহৃত সব পোশাক পাওয়া যাবে প্রেমস কালেকশন।

Manual6 Ad Code

পুরো ফ্যাশন শো এবং অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া বেশ কজন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সাংবাদিক ফয়সালের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এনবিএ’র সভাপতি মুনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও প্রেমস কালেকশনের কোরিওগ্রাফার পায়েল ত্রিবেদি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code