প্রোটিয়ায় টেস্টে পরের বার ভালো কিছু করার আশা শরিফুলের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের জন্য অম্ল-মধুর অভিজ্ঞতার সৃষ্টি করেছিল। ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় পেলেও টেস্টে লজ্জাজনক হারের শিকার হয় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জেতার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে বল হাতে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

তবে ইনজুরির জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই বাঁহাতি পেসার। সর্বশেষ সিরিজে দল টেস্টে খারাপ করলেও পরবর্তী দক্ষিণ আফ্রিকা সফরে সাদা পোশাকে ভালো কিছু করতে পারবে বলে আশা করছেন এই টাইগার ক্রিকেটার। আজ (১৮ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজের এমন আশার কথা জানিয়েছেন শরিফুল।

Manual1 Ad Code

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে শরিফুল বলেন, ‘আমি এর আগের দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্বকাপ (অনূর্ধ্ব-১৯) জিতেছিলাম। এবার ওয়ানডে সিরিজ জিতেছি। টেস্টটা জিতলে আরও ভালো লাগতো। যদি বলেন, টেস্ট আমরা যে দুটা হারছি, সে দুটোয় খারাপ লেগেছে কিন্তু পরের বার যখন টেস্ট খেলতে যাব এর চেয়ে ভাল ফল হবে আশা করি।’

Manual5 Ad Code

এদিকে দক্ষিণ আফ্রিকায় গোড়ালির ইনজুরির জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শরিফুল। সম্ভাবনা আছে, শ্রীলঙ্কা সিরিজেও না খেলার। তবে শরিফুল আশা করছেন শিগগিরই ঠিক হয়ে যাবেন তিনি। নিজের ইনজুরির বিষয়ে এই টাইগার ক্রিকেটার বলেন, ‘ইনজুরি তো বলে কয়ে আসে না। তাই দক্ষিণ আফ্রিকায় শেষটা নিয়ে আমি হতাশ না। আমি অবশ্য আমার ক্ষেত্রে বলছি। এর চেয়েও বড় কিছু হতে পারতো কিন্তু ছোট ইনজুরি হয়েছে, ঠিক হয়ে যাবে।’

ইনজুরি থেকে পুরোপুরি সারতে সার্জারি করতে হবে এই ক্রিকেটারের। সেজন্য এই মাসেই সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন শরিফুল। তিনি আরও যোগ করেন, ‘এই মাসের ২৫-২৬ তারিখের মধ্যে সিঙ্গাপুর যাব। সেখানে সার্জারি হবে। অপারেশনের পর দেখা যাবে কত সময় লাগে। চেষ্টা থাকবে জলদি সুস্থ হওয়ার। আশাকরি দ্রুতই সুস্থ হয়ে উঠবো।’

Manual7 Ad Code

এদিকে বাংলাদেশে বর্তমানে পেসারদের আধিপত্য চলছে। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেরাই নিজেদের কাজটা সহজ করে নিচ্ছেন বলে জানিয়েছেন শরিফুল। নিজেদের মধ্যে সম্পর্ক নিয়ে এই বাঁহাতি পেসার বলেন, ‘আমরা যখন কথা বলি তখন তিন বোলার না, সবাই চিন্তা করি যেন ডট বল করে বোলিং জুটি করতে পারি। ওই ক্ষেত্রে এই টার্গেটে বল করলে সব বোলারের জন্য কাজটা সহজ হয়। তখন সবার বোলিংটা ভাল হয়।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code