ফরিদপুরের চৈতের কোলে দেড়শ বছর পুরোনো নৌকা বাইচ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর

Manual7 Ad Code

ফরিদপুরের সদরপুরের চৈতের কোল নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় দেড়শ বছর ধরে চলা এ প্রতিযোগিতায় ছোট-বড় ১০টি নৌকা অংশ নেয়। করোনার মহামারিতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এ উৎসব ঘিরে নদীর দুপাড়ে গ্রাম্য মেলা বসে।

তবে পানির অভাবে প্রতিযোগীদের নৌকা চালাতে বেগ পেতে হয়।

বুধবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের চৈতের কোল নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আয়োজক কমিটির প্রধান আহ্বায়কের দ্বায়িত্বে ছিলেন স্থানীয় চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, প্রায় দেড়শ বছর ধরে এ নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ বাইচকে কেন্দ্র করে নদীর পাড়ে প্রায় ১৫ হাজার লোকের সমাগম হয়। তিনি বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন চরবিষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির, স্থানীয় সমাজসেবক আবুল কালাম আজাদ ও শাহিনুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ২৪ ইঞ্চি কালার টিভি পুরস্কার দেয়া হয়। দ্বিতীয় স্থান অধিকার দল পায় ২০ ইঞ্চি টিভি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code