ফরিদপুর চিনিকলে আখ রোপন মৌসুম উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) :
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ২০২০-২০২১ রোপন মৌসুমের ৮০ টি ইউনিটে এক যোগে বীজতলায় বীজ স্থাপন করে শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে চিনিকলের মিলসগেট-বি সাবজোনের বিশিষ্ট আখচাষী সৈয়দ কবিরুল আলম মাও এর জমিতে বনমালিদিয়া শাহ হাবিব(রঃ) এর মাজার সংলগ্ন আখচাষী মো দাউদ হোসেনের ব্যবস্থাপনায় ১১ নং ইউনিটে রোপন মৌসুমের শুভ উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির। এ সময় উপাস্থত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মো রফিকুল ইসলাম,বিএসএফআই.সি এর প্রতিনিধি ডিজিএম মোহাম্মদ হামিদুর রহমান, মোহাম্মদ খবিরউদ্দিন,ডিজিএম(সম্প্রসারণ) আবুল বাশার,শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো হারুন অর রশিদ, সাধারন সম্পাদক কাজল বসু,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,সাবজোন কর্মকর্তা এসএসিডিও মাসুদুর রহমান,মেহেদী হাসান,সিডিএ আবুল বাসার,মনিরুজ্জামান,আখচাষী নেতা মির্জা মুরাদ হোসেন, মজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সুধিবৃন্দ। উদ্বোধন পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া এ মিলটি টিকিয়ে রাখতে আপনাদের বেশি করে আখ রোপন করতে হবে।স্বল্প সময়ের মধ্যে আখের পাওনা ও শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ করার চেষ্টা করা হচ্ছে। চলতি মৌসুমে ৮ হাজার একর জমিতে আখ চাষ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code