ফাইজাকে সম্মাননা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশী আমেরিকান কিশোরী আফনান ফাইজাকে সিটি মেয়রের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে মেয়রের আমন্ত্রণে সিটি হলে মেয়র এরিক এডামস কম্যুনিটি সার্ভিস, সোশাল ওয়ার্ক, সিনিয়র সিটিজেনদের সাপোর্টসহ বিভিন্ন উন্নয়নকর্মে দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য আফনান ফাইজার হাতে মেয়রের বিশেষ সম্মাননা তুলে দেন। এ সময় তার পিতা-মাতা ও দুই জমজ বোন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

উল্লেখ্য,একাডেমি অব ফিনান্স এন্ড এন্টারপ্রাইজের ইলেভেনথ গ্রেডের ছাত্রী আফনানের অসাধারণ কম্যুনিটি সেবার জন্য নিউইয়র্ক সিটির টিভি চ্যানেল এনওয়াইওয়ান তাকে ‘নিউইয়র্কার অব দ্য উইক’ ঘোষণা করলে মেয়রের দৃষ্টি আকর্ষিত হয়। তিনি আফনানকে সপরিবারে সিটি হলে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা প্রদান করেন। এর আগে গত মাসে আফনান মেয়রের ইয়ুথ ইম্প্যাক্ট অব ভলান্টিয়ারিজম এন্ড সার্ভিস এওয়ার্ড পায়। আফনান সানিসাইড কম্যুনিটি সার্ভিসের সাথে কাজ করে।

আফনানের পিতা নিউইয়র্কের প্রিয়মুখ বিশিষ্ট কম্যুনিটি একটিভিস্ট এবং রাজনীতিক আনোয়ারুল ইসলাম আনোয়ার। তার জমজ দুই বোন ফারহা ও জারহা এবং তাদের মাও এই সম্মননা প্রদান অনুষ্ঠানে সিটি হলে ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code