ফাইজার ভ্যাকসিন সাধারণ ফ্রিজে রাখা যাবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual2 Ad Code

মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার তাদের করোনা ভ্যাকসিনের নতুন একটি সংস্করণ তৈরির পরিকল্পনা করছে যা পরিবহন ও সংরক্ষণ করা সহজ হবে।

Manual5 Ad Code

কোম্পানিটির সিইও আলবার্ট বৌরলা জানান, নতুন এই সংস্করণটি সাধারণ ফ্রিজারে রাখা যাবে ও মিশ্রিত থাকবে, যা একেবারে ব্যবহার উপযোগী হবে।

শুক্রবার তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এসব কথা জানান। জার্মান কোম্পানি বায়োএনটেকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই ভ্যাকসিনটি তৈরি করেছে ফাইজার।

মহামারি নিয়ন্ত্রণে ইউরোপীয় উদ্যোগের প্রধান হাতিয়ার হতে যাচ্ছে এটি। কিন্তু এটির পরিবহন ও সংরক্ষণ অনেক জটিল ও ব্যয়বহুল।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code