ফাইভজি প্রযুক্তির সম্ভাবনা ও সুযোগ নিয়ে কর্মশালা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ও মোবাইল ফোন ব্র্যান্ড অপো মঙ্গলবার (২৮ জুন) যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করে। বিআইজেএফ’র সদস্যদের জন্য ‘ফাইভজি ইন বাংলাদেশ: প্রসপেক্টস, অপরচুনিটিস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক কর্মশালায় ফাইভজির বিকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং কীভাবে মানুষ পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কের সুবিধা উপভোগ করতে পারবে তার ওপর আলোকপাত করা হয়। কর্মশালাটি রাজধানীর কাওরানবাজারের ভিশন টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’র হেড অব ব্র্যান্ড লিউ ফেং, গবেষণা ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক আশিকুর রহমান এবং প্রোডাক্ট ম্যানেজার কাজী আশিক আরাফাত উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code