ফায়ার সার্ভিসের অ্যাওয়ার্ড পেলেন উদ্যোক্তা ইমতিয়াজ কামরান তালুকদার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১০ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Manual1 Ad Code

Manual3 Ad Code

৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সিলেট বিভাগের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড তোলে দেন মো ইমতিয়াজ কামরান তালুকদারের হাতে। শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেয়েএক প্রতিক্রিয়ায় তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার বলেন,মানবসেবা, সাহসিকতা ও দায়িত্বশীলতার এই স্বীকৃতি আমার ব্যক্তিগত গৌরব নয়।অর্জিত এই বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড সিলেটবাসীর। আমি আজকের এই দিনে সিলেট বিভাগে বিভিন্ন দুর্যোগ দুর্ঘটনায় সেবামূলক কাজ করতে গিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন এমন সব আহতদের সুস্থতা ও শহীদ ফায়ার সার্ভিস কর্মী,কর্মকর্তা ও ভলান্টিয়ারদের আত্মার মাগফিরাত কামনা করছি উল্লেখ্য, ইমতিয়াজ কামরান তালুকদার সিলেটের বিশ্বনাথ উপজেলার মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code