ফিরছে কর্মজীবী মানুষ, কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ৩১ মে থেকে সাধারণ ছুটি শেষ হওয়ার ঘোষণায় রাজধানীতে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। একই সঙ্গে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবার ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। ফলে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানী শনিবার রাজধানীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায়, বাসে-ট্রেনে আবার কেউ কেউ ফিরছেন লঞ্চে।
সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মজীবী মানুষকে ফিরতে দেখা যায়। তবে ঢাকা ফেরত যাত্রীদের সংখ্যা ছিল কম। আর বাস ও ট্রেনের তুলনায় লঞ্চের যাত্রী ছিল মোটামুটি বেশি। ভোলা থেকে লঞ্চে করে ঢাকায় ফিরেছেন আলফাজ হোসেন। একটি বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা বলেন, এবার বেশ কয়েকদিন গ্রামের বাড়িতে ছুটি কাটিয়েছি। রোববার থেকে অফিসে জয়েন করতে হবে। এ কারণে পরিবার নিয়ে আজই ঢাকায় চলে এসেছি। লঞ্চঘাটে পরিলক্ষিত হয়েছে সাধারণ মানুষের ভিড়। তাড়াহুড়ো এবং হুড়োহুড়ি করতে দেখা গেছে অনেককেই। অনেকেই আবার জটলা পাকিয়ে অপেক্ষা করেছেন। চলাচলে স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। অনেকের মুখেই নেই মাস্ক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code