ফুলকলির উদ্যোগে সমাজ উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ক আলোচনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: মানুষ মানুষের জন্য এই স্লোগানে প্রতিষ্ঠিত সংগঠন ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ‘সমাজ উন্নয়নে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের গোন্ডেন এজ লাক্সারী হলের ওই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১২জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক আজকাল সম্পাদক, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি এবং গোন্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান।
ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক বেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের উপস্থাপনায় ছিলেন বাংলাদেশের অন্যতম উপস্থাপক খন্দকার ইসমাইল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আজম, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সহ সভাপতি আব্দুর রশীদ, ঢাকা আহসানিয়া মিশন ইউএসএ’র সেক্রেটারী আনিসুল কবীর জাসীর, সাহিত্য একাডেমী নিউইয়র্কের সভাপতি মোশাররফ হোসাইন, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, আবৃত্তিশিল্পী গোপন সাহা, সঙ্গীত শিল্পী শামীম সিদ্দিকী ও মোস্তফা অনিক রাজ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code