ফুলবাড়ীতে ওএমএস‘র চাল বিক্রয় শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

ফুলবাড়ী (দিনাজপুর) :
করোনা ভাইরস প্রতিরোধে সরকারের নেয়া নানা মূখী কর্মসুচীর গ্রহণ করেছেন। এর মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে কার্ডের মাধ্যমে এপ্রিল মাসের ওএমএস এর চাল পৌরসভার ওয়ার্ড ভিত্তিক বিক্রয়ের কথা থাকলেও স্বল্প সময়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় চাল ক্রয়ের সুবিধা ভোগীদের তালিকা করতে দেরি হওয়ায় ৩০ এপ্রিল ফুলবাড়ী জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ে একদিনেই ৩টি ওয়ার্ডে চাল ওএমএস এর ডিলার কর্তৃক বিক্রয় শুরু করলে সকাল ৬টা থেকে কার্ডধারীদের লাইন ধরতে দেখা যায়। ডিলার একটি স্থানে প্রায় সাড়ে ৬শতজনকে একসাথে চাল বিক্রয় করতে গেলে সরকারের যে উদ্দেশ্য সামাজিক দুরত্ব তা আর থাকেনি। চাল ক্রয় করতে আসা মানুষ সামাজিক দুরত্ব বজায় না রেখে গায়ে গায়ে চাপাচাপি করে দাড়িয়ে আছে আপনারা একাধিক পয়েন্ট করে চাল বিক্রয় করছেনা কেন এবিষয়ে ডিলারকে প্রশ্ন করা হলে তিনি বলেন,পৌরসভা যদি এই তালিকা আগে ভাগে করতো তাহলে আমরা কিছু দিন হাতে পেতাম এবং প্রতি একদিনে একটি ওয়ার্ডকে চাল দিতাম, আগামী মাস থেকে প্রতি একদিন একটি করে ওয়ার্ডে চাল বিক্রয় হবে।
ডিলার ১০টাকা দরে চাল বিক্রয়ের সময় প্রশাসন ও কাউন্সিলরের পক্ষ থেকে কাউকে সেখানে দেখতে পাওয়া যায় নাই।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code