ফুলবাড়ীতে বিনামূল্যে কৃষি যন্ত্র পেয়েও খুশি নন কৃষকেরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মোঃ হারুন-উর-রশীদ.ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীর কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্র হিসাবে ধান মাড়াই মেশিন বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর। বিনামূল্যে কৃষি যন্ত্র ধান মাড়াই মেশিন পেয়ে খুশি হতে পারেন নাই কৃষকেরা।
গত (৩০ মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৪৭টি কৃষক গ্রুপের মাঝে আনুষ্ঠানিকভাবে ৪৭টি ধান মাড়াই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড.মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম,পি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতারসহ সকল ইউপি চেয়ারম্যানগন,কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
বিনামূল্যে ধান মাড়াই মেশিন পেয়েও খুশি হতে পারে নাই অনেক কৃষক। পূর্ব মহেশপুর সমিতির সভাপতি মোঃ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বলেন,প্রায় ১৫ বছর আগে যে মেশিন আমরা ব্যবহার ছেড়ে দিয়েছে সেই মেশিন আজ বিনামূল্যে উপজেলা কৃষি অধিদপ্তর আমাদের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে অনেক আধুনিক মেশিন বাজারে আছে। তার মধ্যে যদি একটা ভালো মেশিন আমাদের দিতেন তাহলে আমাদের অনেক উপকারে আসতো। এই মেশিন আমাদের তেমন কোন কাজে আসবেনা। এতে অযাচিত ভাবে সরকারের টাকা নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন অনেক কৃষক। নাম না প্রকাশের শর্তে একই কথা বলেন অনেক কৃষক গ্রুপের সদস্যরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতার বলেন,কৃষক খুশি অখুশির বিষয়টা আমাদের উপর নির্ভর করে না। এটা ইসলামী ডেভল্পমেন্ট ব্যাংক বিদেশি একটি সংস্থা তারা অর্থায়ন করেছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার ও বিদেশী সংস্থা মিলে মেশিন গুলো কেনা কাটা করে আমাদের দিয়েছে এতে কৃষক বা আমাদের খুশি অখুশির কোন কিছুই নাই। যাই দিয়েছে তাই দিয়েছি।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code