ফের অপুকে বুবলীর কাউন্টার অ্যাটাক নীরব শাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: বিষয়টি অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো। হঠাৎ বিস্ফোরণ, এরপর কিছু দিন সুনসান নীরবতা, ফের অগ্নুৎপাত। ঢালিউড তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীর ত্রিকোণ সংযোগের সারসংক্ষেপ এমনই। তাদের মধ্যে বর্তমানে আসলে কী সম্পর্ক বিদ্যমান, সে রহস্যের তল খুঁজে পাচ্ছে না কেউই।

২০১৮ সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন শাকিব খান। তবে একমাত্র সন্তান আব্রাম খান জয়ের সূত্রে তারা এখনও একই সুতোয় বন্দি। সন্তানের লালন-পালনে দুজনেই ভূমিকা রাখছেন। পরস্পরের বাসায় যাতায়াতও রয়েছে বলে শোনা যায়। সোশাল হ্যান্ডেলে একই চিত্রনাট্য পাওয়া যায় শাকিব খানের দ্বিতীয় অধ্যায় বুবলী ও শেহজাদ খান বীরকে ঘিরেও। যদিও শাকিব-বুবলীর বিচ্ছেদের খবর এখনও স্পষ্ট নয়। তবে সূত্র বলছে, বিচ্ছেদ হয়েও শাকিবের বেশ নিকটে আছেন অপু বিশ্বাস। আর বিচ্ছেদের চিঠি না সই করেও বুবলীকে রাখা হয়েছে নিরাপদ দূরত্বে।

Manual2 Ad Code

এদিন অপু বিশ্বাসের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ হয় পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকায়। যেখানে অপু বিশ্বাস খোলামেলা বলেন শাকিবের সঙ্গে তার বর্তমান সুসম্পর্কের কথা।

Manual3 Ad Code

তাতে একটি প্রশ্নের জবাবে অপুর মন্তব্য, ‘আমাদের দুজনের (শাকিব-অপু) কাছে সন্তানের (জয়) মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। একসঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তার বাবা-মা দুজনেই ব্যস্ত। তাই কখনও আমি তাকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে; আবার কখনও এর উল্টোটা, এভাবেই চলছে।’

Manual1 Ad Code

শাকিবের সঙ্গে অপুর সম্পর্কটা ঠিক কী অবস্থায় রয়েছে? এমন নয় যে বিচ্ছেদ হয়েছে মানে চিরতরে সব শেষ। বিচ্ছেদের নদী পেরিয়ে অনেকেই সংসার জীবনে ফেরেন। সেই সম্ভাবনা শাকিব-অপুর ক্ষেত্রেও উড়িয়ে দেওয়া যায় না। তবে সম্পর্কের নাম-সংজ্ঞা আপাতত উহ্য রাখতে চান নায়িকা। আনন্দবাজারে তার ভাষ্য, ‘সেটা এখনই বলছি না, উহ্য থাক। সময় এলে গণমাধ্যমকে জানাবো। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’

Manual5 Ad Code

আপাতদৃষ্টিতে বিষয়টি স্বাভাবিক মনে হতে পারে। তবে সময় এবং অতীতে চোখ রাখলে দৃশ্যপট ভিন্নরূপ ধারণ করে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২১ মিনিটে অপুর সাক্ষাৎকারটি প্রকাশ হয় আনন্দবাজারে। এর ঠিক পাঁচ ঘণ্টার মাথায় (রাত ৯টা ২৬ মিনিট) বীরের ছবিগুলো পোস্ট করেন বুবলী। বাবার অফিসে বীর, এর মাধ্যমে যেন শাকিবের ওপর নিজের এবং সন্তানের অধিকারের বিষয়টিই জোরালো করলেন নায়িকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code