ফ্রান্সে প্রথমবারের মতো বাসন্তী পূজা

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

রাসেল আহমেদ ফ্রান্স :

ফ্রান্সে প্রথমবারের মতো বাসন্তী পূজা উদযাপন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লা-কর্ণবের দন্তন হলে এ পূজা উদযাপন করা হয়।টিটু চন্দ্র দাসের আয়োজনে ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিন ব্যাপী জাঁকজমকভাবে বসন্তে পূজা উদযাপন করা হয়। পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অপূর্ব দাস। পাঁচ দিন বেবি এই পূজার প্রতিটি দিন পরিণত হয় প্রবাসী বাংলাদেশী হিন্দু ধর্মাবলম্বীদের এক মিলনমালা।

Manual7 Ad Code

দুপুর বারোটা থেকে রাত ১১ঃ০০ টা পর্যন্ত বিভিন্ন আয়োজনে পূজা উদযাপন করা হয়। দুপুর থেকে শুরু হয় মায়ের আরাধনা সংকল্প, পরে অঞ্জলিতে আলোকিত হয় পুরো পুজো মন্ডপ।

Manual8 Ad Code

পরে বিকাল থেকে শুরু হয় মায়ের আরতি এবং সন্ধ্যায় কীর্তনে মেতে ওঠে সবাই। সন্ধ্যার পর বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন সুস্মিতা দাস তিথি, শান্তা দাস, শ্রাবণী দাস,শর্মি সান,বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, উলু ধনি প্রতিযোগিতা, মহিলাদের বেলুন ফোলানো সহ শিশুদের জন্য ধর্মীয় ধর্মীয় প্রতিযোগিতা। আয়োজকরা জানান প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে হিন্দু ধর্মকে লালন করতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

Manual2 Ad Code

তাই আমরা চেষ্টা করি প্রবাসী বেড়ে ওঠে নতুন প্রজন্ম কে সময় ধর্মীয় আয়োজনের সাথে সম্পৃক্ত রাখতে। পূজা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। পরে সকলের জন্য প্রসাদ বিতরণ করা হয়। এবং মার কাছে প্রার্থনা করেন বিশ্ব শান্তির জন্য।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code